ঘুমধুমে ৩৪ বিজিবি’র ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ পেলো ৩শত গরীব-অসহায়
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি: আর্ত মানবতার সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ,এই প্রতিপাদ্যে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র উদ্যোগে ঘুমধুম ইউনিয়নে অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামুল্যে ওষুধপথ্য প্রদান করেছে।
বৃহস্পতিবার(১লা মে) সকাল সাড়ে ১০টায় ঘুমধুম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই চিকিৎসা সেবা ও ওষুধপথ্য প্রদান অনুষ্ঠান উদ্ধোধন করেন ৩৪ বিজিবি’র অধিনায়ক লে:কর্ণেল এসএম খায়রুল আলম।
এ সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র অধিনায়ক লে:কর্ণেল এসএম খায়রুল আলম বলেছেন,বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী।জীবনের মায়া ত্যাগ করে দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের দায়িত্ব পালনে ঘাটতি নেই।সীমান্তের বাসিন্দারা বিজিবি’কে পাশে থেকেই সহযোগিতা করে আসছে।বিজিবিও সীমান্তের বাসিন্দাদের সুখ-দু:খের সারথী হতে চাই।সাধারণ মানুষের মাঝে আমরা আছি।আপনাদের ভালো সময়েও আছি,তেমনি কষ্টের সময়ও আছি।বিজিবি হবে আপনাদের আস্থার প্রতীক।সীমান্ত এলাকার বাসিন্দারা অনেক কষ্টে আছে।তারা ঠিকমত চিকিৎসা সেবা পাচ্ছেনা।অনেকেই অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত হচ্ছে।
আপনাদের জন্য কিছু করতে পারি যেনো,সেটুকু আমরা সামর্থের মধ্যে করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাবো। প্রতি ৩ মাস অন্তর আমাদের চিকিৎসা সেবা ও ওষুধপথ্য প্রদান কর্মসূচী পালন অব্যাহত থাকবে।আগামীতে আরোও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।এবারে প্রায় ৩ শতাধিক নারী-পুরুষের মাঝে চিকিৎসা সেবা ও বিনামুল্যে ওষুধপথ্য প্রদান করা হয়।চর্ম, বাত-ব্যথা, সর্দি,জ্বর কাশি,গ্যাস্টিক,গলা ও হাটু ব্যথার উপর চিকিৎসা সেবা ও বিনামুল্যে ওষুধপথ্য প্রদান করা হয়।
সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদক আসছে।আমরা মাদকের বিরুদ্ধে কাজ করছি।পাশের দেশ মাদকের ব্যবসা করে টাকা নিয়ে যাচ্ছে আর আমরা মাদকাসক্ত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি।আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।মাদক নির্মূলে আপনাদের পাশে চাই,আপনাদের সহযোগিতা চাই।ঘুমধুম-তুমব্রু এলাকা মাদক মুক্ত করতে চাই। ৩৪ বিজিবি’র নিজস্ব চিকিৎসক টীমের বিশেষজ্ঞ মেডিকেল অফিসার আতাউর রহমানের নেতৃত্বে এই চিকিৎসা সেবা দেওয়া হয়।
এ সময় সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































